ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার

কুয়ালালামপুর, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ — মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের আমন্ত্রণে উইসমা পুত্রায় আয়োজিত ইফতার মাহফিলে অনুষ্ঠিত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানোসহ নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অন্যান্য কূটনীতিকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন, যা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

কুয়ালালামপুর, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ — মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী উতামা হাজি মোহাম্মদ বিন হাজি হাসানের আমন্ত্রণে উইসমা পুত্রায় আয়োজিত ইফতার মাহফিলে অনুষ্ঠিত এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশের সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে বিজয়ী দলের নেতাকে অভিনন্দন জানানোসহ নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে টেলিফোন করার জন্য আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী অন্যান্য কূটনীতিকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন, যা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ