ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নীলফামারী সদর এমপি'র উদ্যোগে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান

মো:সেলিম হোসেন
মো:সেলিম হোসেন Staff Reporter
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

নীলফামারী সদর এমপি'র উদ্যোগে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ। তিনি নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাঁর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির শুরুতেই সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এই অভিযানে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার আতিকুর রহমান এবং শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আউয়াল

পরিচ্ছন্নতা অভিযান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ বলেন, স্বাস্থ্যসম্মত শহর ও আধুনিক হাসপাতাল গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবেই এ কার্যক্রম চলবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখার নায়েবে আমির মোহাম্মদ মুছা, সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন ও মাওলানা আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নীলফামারী সদর এমপি'র উদ্যোগে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ। তিনি নীলফামারী সদর আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তাঁর নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। কর্মসূচির শুরুতেই সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু নিয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এই অভিযানে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিকেল অফিসার আতিকুর রহমান এবং শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আউয়াল

পরিচ্ছন্নতা অভিযান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ বলেন, স্বাস্থ্যসম্মত শহর ও আধুনিক হাসপাতাল গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কোনো একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবেই এ কার্যক্রম চলবে।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখার নায়েবে আমির মোহাম্মদ মুছা, সহকারী সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন ও মাওলানা আব্দুল সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ