ক্ষমতায় আসার পরও বিএনপি মব কালচার চালু রেখেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি সতর্ক করে বলেন, এর মাশুল শেষ পর্যন্ত বিএনপিকেই গুনতে হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে শিবির সভাপতি লেখেন, ‘মব সৃষ্টি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। সাক্ষী হয়ে রইলাম—মব কালচার ক্ষমতায় আসার পর বিএনপিই তা চালু রাখল। এর মাশুল তাদেরই গুনতে হবে।’
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপদেষ্টা আহসান উল্লাহকে ‘মব’ তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে বিএনপিপন্থী কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, তাকে গাড়িতে তুলে দেওয়ার ঘটনায় নেতৃত্ব দেন কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক তৌহিদুল ইসলাম।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় ব্যাংকের নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ কেন্দ্রীয় ব্যাংকের প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এরও আগে একই দিন সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের পদত্যাগ দাবিতে ঢাকায় প্রতিবাদ কর্মসূচি পালন করেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। সকাল ১১টার দিকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন এবং গভর্নরের বিরুদ্ধে ‘স্বৈরাচারি আচরণের’ অভিযোগ তোলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন