ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জাপান সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

জাপান সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চিত্র : সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে টোকিও সফরের আমন্ত্রণ জানিয়েছে জাপান।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা এ আমন্ত্রণ পৌঁছে দেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত সাইদা শিনিচি গতকাল পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে এই আমন্ত্রণ জানান। সাক্ষাতে তারা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, মেট্রোরেল সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থন নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে জাপানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উভয় পক্ষ এমপ্লয়মেন্ট স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। বিশেষ করে জাপানে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং জাপানি ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তথ্যের সহজলভ্যতার ওপর গুরুত্বারোপ করে একটি ‘ডিজিটাল ম্যাচমেকিং প্ল্যাটফর্ম’ তৈরির প্রস্তাব দেন। তিনি বলেন, এটি জাপানি নিয়োগকর্তাদের জন্য দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে আরও সহজ করবে।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম; পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির; শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়া এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের স্বাধীনতার পর জাপানের দ্রুত স্বীকৃতির কথা স্মরণ করে প্রতিমন্ত্রী বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে জাপানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জাপান সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ