নতুন পরিচালনা পর্ষদ গঠনের পরই গত অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা করেছিলেন, তারা প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট চালু করবেন। বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত আসিফ আকবর আজ জানিয়েছেন, আগামী মাস থেকে মাদ্রাসা ক্রিকেট কার্যক্রম শুরু হচ্ছে।
আজকের পত্রিকার পডকাস্টে আসিফ আকবর বলেন, “আমরা মার্চ থেকে স্কুল ক্রিকেট ও মাদ্রাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হবে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট। আমাদের খেলোয়াড় ও কোচদের মধ্যে অনেকেই মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আফগানিস্তান, পাকিস্তান, এমনকি ভারতেও দেখা যায় মাদ্রাসা থেকেই অনেক খেলোয়াড় উঠে আসে। মাদ্রাসার বড় বড় মাঠও থাকে। আমাদের উদ্দেশ্য ক্রিকেটকে বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দেওয়া। বাচ্চাদের পরীক্ষার সময় আমরা বিবেচনা করে সূচি ঘোষণা করব।”
গত বছরের অক্টোবরে নির্বাচনের পর আসিফ আকবর বিসিবির বয়সভিত্তিক গ্রুপের প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছিল। অভিযোগ তদন্তে প্রায় তিন মাস সময় লেগেছিল এবং সম্প্রতি বোর্ড সভার পর মঞ্জুকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে আসিফ আকবর বলেন, “বিচার প্রক্রিয়া তো সময় নেয়। এখন বিচার সম্পন্ন হয়েছে। যেহেতু মামলা হয়নি, তাই এটি কোর্টের সিদ্ধান্তের বিষয়।”
এছাড়া, জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার সম্ভাবনা নিয়েও তিনি জানান, সাকিবের ফাইল ইতিমধ্যেই মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে, যা সাকিবের ফিরতোর সম্ভাবনা আরও জোরদার করেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন