পারিবারিক কারণে দায়িত্ব ছাড়ার আবেদন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা পুলিশ সদর দপ্তরে পাঠান। বিষয়টি নিশ্চিত করে সাজ্জাত আলী জানান, ব্যক্তিগত ও পারিবারিক কারণেই তিনি অব্যাহতির আবেদন করেছেন।
তার চুক্তির মেয়াদ আগামী ২১ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএনপি সরকার গঠনের পর পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীতে বড় ধরনের রদবদলের সম্ভাবনা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তনের বিষয়ে জোর আলোচনা চলছে। এর আগে ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলমও পদত্যাগপত্র জমা দেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন