বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকা যেমন জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া এবং ইকরচালী বাজারে গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এ সময় স্থানীয় নারী-পুরুষ ও তরুণ সমাজ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এক সংক্ষিপ্ত বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি। আপনারা দোয়া করবেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।” তিনি দল-মত নির্বিশেষে এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগ শেষে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে তিনি চিকিৎসাধীন রোগীদের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সেবার মান নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামদুল্লাহর সাথে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এস.এম আলমগীর হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল হান্নান খান এবং স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন