ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় গভীর রাতে ছিনতাই ও মাদক বাণিজ্যে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে সাভার আর্মি ক্যাম্পের একটি টহল দল সাভার বাসস্ট্যান্ড সড়ক এলাকায় নিয়মিত টহলকালে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। সেনাসদস্যরা দেখতে পান, একদল ব্যক্তি কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। পরিস্থিতি বুঝে দ্রুত অভিযান শুরু করলে ঘটনাস্থল থেকে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। দেহ তল্লাশিতে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে আরও দুজনকে আটক করা হয়।
আটকরা হলেন জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), পিতা: মো. বাচ্চু, ঠিকানা: বনপুকুর, সাভার এবং মো. রাসেল (১৮), পিতা: লতিফ মিয়া, ঠিকানা: সাভার স্ট্যান্ড।
সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, দেশীয় ধারালো অস্ত্র, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বাসস্ট্যান্ড এলাকায় চক্রটির তৎপরতা বেড়ে গিয়েছিল। সেনাবাহিনীর অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরেছে।
অভিযান শেষে আটক ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার মডেল থানা-এ হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন