ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী তহবিলে অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা দেন।
ফেসবুকে তাসনিম জারা লিখেছেন, “আমাদের নির্বাচনী তহবিলে আপনারা যে অনুদান দিয়েছিলেন, তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে যারা প্রদত্ত অনুদান ফেরত পেতে চান, তারা দয়া করে নিঃসংকোচে এই ফর্মটি পূরণ করে অর্থ ফেরত নিন।”
তিনি আরও জানিয়েছেন, যারা ব্যাংকের মাধ্যমে অনুদান দিয়েছেন, তারা এই ফর্ম পূরণ করবেন: https://forms.gle/9a3H74yrLFFeJoFw8
যারা সরাসরি ব্যাংকে ক্যাশ জমা দিয়েছেন এবং ডিপোজিট স্লিপ হারিয়ে ফেলেছেন বা হাতে নেই, তারা আবেদন করতে পারেন; সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।
বিকাশের মাধ্যমে অনুদান দেওয়া শিক্ষার্থীরা এই ফর্ম পূরণ করবেন: https://forms.gle/NKTkkNVZvUvyrsGYA
তাসনিম জারা ফেসবুকে আরও উল্লেখ করেছেন, ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ১০ মার্চ, ২০২৬। তিনি সকল অনুদানদাতার আস্থা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন