ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয় জনসমক্ষে প্রকাশ করার মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদের শপথ ভঙ্গ করেছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঢাকা: মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্প্রতি একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এই অভিযোগ করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘রাষ্ট্রপতি’ পদটি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। এ পদে অধিষ্ঠিত ব্যক্তির প্রতিটি বক্তব্য ও পদক্ষেপ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা রাষ্ট্রীয় শপথ ও গোপনীয়তা রক্ষার নীতিমালার সঙ্গে সম্পৃক্ত। তিনি দাবি করেন, রাষ্ট্রপতি তার সাম্প্রতিক সাক্ষাৎকারে রাষ্ট্রের অভ্যন্তরীণ ও গোপনীয় বিষয় জনসমক্ষে প্রকাশ করে শপথ ভঙ্গ করেছেন এবং আমানত রক্ষায় ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতে, রাষ্ট্রপতির এই বক্তব্য দেশবাসীর মনে নানা প্রশ্ন, বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে থেকে এমন বক্তব্য প্রদান করা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার পরিপন্থী। এর ফলে সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে জাতি বিভ্রান্তি ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও সাংবিধানিক শালীনতা বজায় রাখা প্রত্যেকের কর্তব্য। বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্বশীল ব্যক্তিদের সংযত ও পরিমিত বক্তব্য দেওয়া জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের প্রতি জনগণের আস্থা অটুট রাখতে রাষ্ট্রপতিকে সংবিধান ও আইনের প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানায় দলটি।

রাষ্ট্রপতির ঠিক কোন বক্তব্যটি নিয়ে জামায়াত এই প্রতিক্রিয়া জানিয়েছে, সে বিষয়ে বিবৃতিতে সুনির্দিষ্ট করে কিছু বলা না হলেও সাম্প্রতিক সময়ে একটি দৈনিকে প্রকাশিত রাষ্ট্রপতির সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ ভঙ্গের অভিযোগ জামায়াতের

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ