ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৮০ হাজার টাকা

২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে মান্দা উপজেলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালিত হওয়ায় মেসার্স ছবিরন ব্রিকস-কে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকস কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, নওগাঁ-এর একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর মান্দায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৮০ হাজার টাকা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসন-এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার-এর নেতৃত্বে মান্দা উপজেলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানকালে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স ছাড়াই পরিচালিত হওয়ায় মেসার্স ছবিরন ব্রিকস-কে ১ লক্ষ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকস কে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে দুটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। অভিযানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, নওগাঁ-এর একটি চৌকস দল দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত ভাবে অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ