নড়াইল জেলার নড়াগাতী থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন মোঃ ইমরান সরদার (৩২) ও মোঃ ইবাদুর শিকদার (৪০)।
পুলিশ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে নড়াগাতী থানাধীন ১০ নম্বর পহরডাঙ্গা ইউনিয়নের চাপাইল ভূমি অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রহিমের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক, এএসআই (নিঃ) মোঃ নজরুল ইসলামসহ একটি দল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আটক ইমরান সরদার গোপালগঞ্জ জেলার সদর থানার দিনবরফা গ্রামের বাসিন্দা এবং ইবাদুর শিকদার নড়াগাতী থানাধীন চর যোগানিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দু’জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন