ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নরসিংদীতে এমপি খায়রুল কবির খোকন-এর সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

ছবি: নবনির্বাচিত এমপির সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

নরসিংদী সদর উপজেলার উন্নয়ন কার্যক্রমে গতি আনা এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে নরসিংদী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষ ‘মেঘনা’-তে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়রুল কবির খোকন, যিনি নরসিংদী-১ (সদর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য।

সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম, উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনার সার্বিক চিত্র তুলে ধরেন। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভূমি ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপজেলা পর্যায়ে সরকারি সেবার মানোন্নয়ন ও সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

মতবিনিময় সভায় মাধবদী ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, নরসিংদী প্রেসক্লাব–এর সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশ, নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মাসুদ রানা বাবুল ও সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী সদরের টেকসই উন্নয়নের জন্য সকল দপ্তরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি। পাশাপাশি জেলার বিভিন্ন ডাইং কারখানার কারণে পরিবেশ দূষণের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়ে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে অংশগ্রহণকারীরা সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে নরসিংদী সদর উপজেলার সার্বিক উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নরসিংদীতে এমপি খায়রুল কবির খোকন-এর সাথে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ