ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লখনউয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক

রাজনীতিতে নাম লেখাচ্ছেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতিতে নাম লেখাচ্ছেন সঞ্জয় দত্ত!
বলিউড অভিনেতা - সঞ্জয় দত্ত।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত এবার রাজনীতিতে নাম লেখানোর গুঞ্জন ছড়াচ্ছেন। অভিনেতা থেকে রাজনীতির অঙ্গনে নাম লেখানোর বিষয়টি পুরোনো; অনেক অভিনেতা সংসদে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বলিউডে এরকম উদাহরণ বহু। কঙ্গনা রানাওয়াত, হেমা মালিনী ও জয়া বচ্চন বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

গুঞ্জন উঠেছে, এ তালিকায় এবার নাম উঠছে সঞ্জয় দত্তর। তার বাবা সুনীল দত্ত এক সময় কংগ্রেস নেতা হিসেবে সংসদ সদস্য ও মন্ত্রী নির্বাচিত ছিলেন। সঞ্জয়ও একসময় খুব অল্প সময়ের জন্য সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন।

সম্প্রতি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-এর সঙ্গে সাক্ষাৎ করেন সঞ্জয় দত্ত। এরপর থেকে গুঞ্জন ছড়িয়েছে যে তিনি ফের রাজনীতিতে সক্রিয় হতে পারেন।

সঞ্জয় একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, “লখনউয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগছে। আমাদের মধ্যে যে শুভেচ্ছা ও ইতিবাচক ভাবনার আদান-প্রদান হল, তা সত্যিই প্রশংসনীয়।” ছবিতে দেখা গেছে সঞ্জয়ের পরনে সাদা পাঞ্জাবি ও পাজামা, উপরে গেরুয়া-সবুজ মিশ্রিত উত্তরীয়, এবং তিনি যোগীর সঙ্গে করমর্দন করছেন। তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য তিনি স্পষ্ট করেননি।

অভিনয়ের কথায়, সম্প্রতি মুক্তিপ্রাপ্ত প্রভাসের ‘রাজা সাব’ ছবিতে দেখা গেছে সঞ্জয়কে। এর আগে ‘ধুরন্ধর’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পাবে ‘ধুরন্ধর ২’।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজনীতিতে নাম লেখাচ্ছেন সঞ্জয় দত্ত!

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ