আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলের স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি জানান, সে লক্ষ্যে দ্রুত এনসিপির প্রার্থী যাচাই-বাছাই শুরু করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, “আমরা নতুন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাচ্ছি। এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা প্রতিকূলতা পেরিয়ে আমরা নির্বাচনে এসেছি। স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুল না হয়, সে ব্যাপারে আমরা সজাগ আছি।”
তিনি আরও জানান, “আমরা এককভাবে স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। উপজেলা ও সাংগঠনিক অঞ্চলে গিয়ে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে আমাদের প্রার্থী ঘোষণা করা হবে।”
স্থানীয় নির্বাচনের জন্য পৌরসভা ও ইউনিয়ন থেকে জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষের কাছে নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা যত বেশি থাকবে, তারাই মূল্যায়ন পাবে।”
জোটের বিষয়ে প্রশ্নের উত্তরে সারজিস আলম বলেন, “এখন পর্যন্ত এনসিপি ও জামায়াত এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। জোটকেন্দ্রিক নির্বাচন হবে কি না, সে সিদ্ধান্ত শেষ মুহূর্তে নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা সরকারের কাছে স্থানীয় সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণার দাবিও জানান। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, “দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা প্রয়োজন এবং এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমরা পাইনি। আমরা আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে টাইমলাইন দেশের জনগণকে জানানো হবে। যেহেতু স্থানীয় সরকার নির্বাচন কয়েকটি ধাপে হয়—সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা, ইউনিয়ন—এই পুরো টাইমলাইন ও রূপরেখা আমরা দাবি করছি।”
এসময় এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, “এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি কর্পোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।”

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন