ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমণি-এর জন্য এবারের রমজানটা অনেকটা অন্যরকম। জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকা প্রিয় নানুভাই আর নেই। তাই সেহরি ও ইফতারের সময়গুলো তার জন্য বিশেষভাবে ভারাক্রান্ত হয়ে উঠছে।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের ব্যক্তিজীবন, আসন্ন ঈদ এবং ক্যারিয়ারের নানা দিক নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘‘বাসায় মুরুব্বীরা নেই, তাই নানুভাইকে খুব মিস করছি। রোজার দিনে নানুভাইয়ের মেমোরিগুলোই বেশি মনে পড়ে। কারণ উনার জন্য সেহরি বানানো, ইফতারের আয়োজন সবকিছু উনাকে ঘিরেই ছিল। উনি নেই, তাই মনে হচ্ছে রোজাটা কেমন ফিকে ফিকে লাগছে।’’
নিজের ইফতারের অভ্যাস নিয়ে পরীমণি বলেন, ‘‘আমি দুধ-কলা-ভাত বেশি পছন্দ করি। ইফতারে ভাজাপোড়া খাই না, শরবত আর খেজুর দিয়েই শেষ করি।’’
ঈদকে কেন্দ্র করে আলাদা করে কেনাকাটা করার অভ্যাস তার নেই। তিনি বলেন, ‘‘আমার নিজের চেয়েও ইন্ডাস্ট্রির ভালো থাকা বেশি গুরুত্বপূর্ণ। আমাদের ইন্ডাস্ট্রি এবং সিনেমাগুলো আমি চাই প্রত্যেকটি সিনেমা ভালো করুক এবং ব্যবসায় সফল হোক। এখন ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই দরকার।’’
নতুন কাজের বিষয়ে পরীমণি বলেন, ‘‘আপাতত যে কাজের জন্য আসছি, সেটাকেই ফোকাস করতে চাই। এখনই সবকিছু প্রকাশ করার তাড়া নেই। ইনশাআল্লাহ, সামনে আপনাদের সব জানাবো।’’

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন