দেড় বছরের বেশি সময় ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশ বাস সার্ভিস পুনরায় চালু করা হয়েছে। পরীক্ষামূলকভাবে শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপুরার আগরতলার কৃষ্ণনগরের বাস ডিপো থেকে ঢাকার উদ্দেশে একটি বাস রওনা দেয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) একইভাবে এই সার্ভিস চালু করা হয়।
আপাতত দুই-তিন দিন এই পরীক্ষামূলক যাত্রা চলবে। পরিস্থিতি স্থিতিশীল হলে সপ্তাহে তিন দিন করে বাস চলবে। আগেও কলকাতা-আগরতলার বাস পরিষেবা চালু ছিল, কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে এটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সম্প্রতি বাংলাদেশে নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।
ত্রিপুরার আন্তর্জাতিক বাস অপারেটর সংস্থার ম্যানেজার মনোরঞ্জন দেবনাথ জানান, ভিসা সংক্রান্ত জটিলতা এবং কিছু অনিবার্য কারণে এই বাস সার্ভিস পূর্বে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় পুনরায় বাস সেবা চালু করা হয়েছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, বাংলাদেশের নতুন সরকার গঠন হওয়ার পর অনিশ্চয়তা কমেছে এবং এটি দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক লক্ষণ। তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য বাকি সমস্যারও সমাধান হবে।
বাস সেবা পুনরায় চালু হওয়ায় যাত্রীরাও খুশি। আগরতলা থেকে এক যাত্রী লক্ষন দাস জানান, এই পরিষেবা চালুর ফলে দুই দেশেই সুবিধা হবে। কম খরচে এবং সহজভাবে বাংলাদেশে যাতায়াত সম্ভব হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে এবং আগের মতো সব ধরনের সেবা পুনরায় চালু হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন