প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার তাঁর ব্যক্তিগত ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট (বন্ধ) করেছেন। তিনি জানিয়েছেন, তিনি আর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকবেন না এবং বর্তমানে তাঁর কোনো ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া আইডি নেই।
মুখ্য সচিব সতর্ক করেছেন যে, তাঁর নাম ও পদবি ব্যবহার করে কেউ যদি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করে, তাহলে তিনি এর জন্য দায়ী হবেন না। তিনি সাধারণ মানুষ ও মিডিয়াকে অনুরোধ জানিয়েছেন, সরকারি ও দাপ্তরিক সূত্র ছাড়া কোনো তথ্য গ্রহণ না করতে এবং ভুয়া পোস্ট বা প্রচারণার মাধ্যমে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকতে।
তিনি আরও বলেন, যদি কোনো ভুয়া আইডি শনাক্ত হয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্য সচিবের এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ হলো ব্যক্তিগত ও সরকারি দায়িত্বের মধ্যে স্পষ্টতা বজায় রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো প্রতিরোধ করা।
এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে ধরা হচ্ছে। মুখ্য সচিবের নির্দেশ, ভবিষ্যতে সোশ্যাল মিডিয়ায় তথ্য যাচাই ছাড়া কোনো পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য সচেতন থাকা জরুরি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন