ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ওসমানীনগর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিনে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামে মরহুম হাজী আয়মত ও খাইরুন বেগমের স্মরণে একটি আবেগঘন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাহফিলে উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জামাল খান সামছু নিজ বাড়িতে অতিথিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জামাল খান সামছু বলেন, “আমাদের মরহুম পিতা ও মাতার স্মৃতিকে ধারণ করেই এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি বছর রমজানে আমরা ইফতার বিতরণ, দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের চেষ্টা করি। আল্লাহর রহমতে যেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে—সবার কাছে সে জন্য দোয়া কামনা করছি।

উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং পিতা-মাতার নামে মানবিক কার্যক্রম পরিচালনা সত্যিই অনুকরণীয়। এতে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

ইফতার বিতরণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়; উপস্থিতরাও মরহুম হাজী আয়মত ও খাইরুন বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ওসমানীনগর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিনে সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের প্রথমপাশা গ্রামে মরহুম হাজী আয়মত ও খাইরুন বেগমের স্মরণে একটি আবেগঘন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের পরিবারের উদ্যোগে এ আয়োজন করা হয়।

মাহফিলে উপজেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক জামাল খান সামছু নিজ বাড়িতে অতিথিদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। ইফতারের আগে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জামাল খান সামছু বলেন, “আমাদের মরহুম পিতা ও মাতার স্মৃতিকে ধারণ করেই এই ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতি বছর রমজানে আমরা ইফতার বিতরণ, দোয়া মাহফিল এবং অসহায়দের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণের চেষ্টা করি। আল্লাহর রহমতে যেন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকে—সবার কাছে সে জন্য দোয়া কামনা করছি।

উপস্থিত বক্তারা বলেন, প্রবাসে থাকলেও নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং পিতা-মাতার নামে মানবিক কার্যক্রম পরিচালনা সত্যিই অনুকরণীয়। এতে সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়।

ইফতার বিতরণ ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়; উপস্থিতরাও মরহুম হাজী আয়মত ও খাইরুন বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকার প্রত্যাশা প্রকাশ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ