ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার হাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাত অবৈধভাবে দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে এ অভিযান পরিচলানা করা হয়। এসময় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সোনারগাঁয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ২জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের আনন্দ বাজার হাট এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায়, মূল্যতালিকা সংরক্ষণ না করা এবং ফুটপাত অবৈধভাবে দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগে এ অভিযান পরিচলানা করা হয়। এসময় ২ জন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনীম জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ