শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করা হবে ৫ মার্চ। মনোনয়নপত্র বিষয়ে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি জানান, ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২ মার্চ। রিটার্নিং অফিসার কর্তৃক বাছাই করা হবে ৫ মার্চ। মনোনয়নপত্র বিষয়ে আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১১ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ এপ্রিল।

আপনার মতামত লিখুন