ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঈদের আগেই তফসিল ঘোষণা

স্থগিত দুই আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত দুই আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

দীর্ঘ প্রতীক্ষার পর শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান মাছুউদ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে নির্বাচনের আগমুহূর্তে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট স্থগিত হয়ে সেখানে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হয়।

অন্যদিকে, সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুটি আসন থেকে জয়লাভ করেছিলেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, স্পিকার আসনটি শূন্য ঘোষণা করার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্থগিত দুই আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ প্রতীক্ষার পর শেরপুর-৩ আসনের স্থগিত নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিকভাবে আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমান মাছুউদ নির্বাচনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, নির্বাচনের তারিখ ও সার্বিক প্রস্তুতির বিষয়টি আজই সচিব আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন এবং কমিশনের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তবে নির্বাচনের আগমুহূর্তে শেরপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় ওই আসনের ভোটগ্রহণ স্থগিত করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো বৈধ প্রার্থীর মৃত্যু হলে ভোট স্থগিত হয়ে সেখানে পুনরায় নতুন তফসিল ঘোষণা করতে হয়।

অন্যদিকে, সাধারণ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ এই দুটি আসন থেকে জয়লাভ করেছিলেন। পরে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী, স্পিকার আসনটি শূন্য ঘোষণা করার পর ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ