ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইমরান খানের সঙ্গে সমস্যাগুলো সমাধান করুন, সরকার ফেলতে দেব না: রাজা নাসির আব্বাস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ইমরান খানের সঙ্গে সমস্যাগুলো সমাধান করুন, সরকার ফেলতে দেব না: রাজা নাসির আব্বাস

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের বিরোধীদলীয় নেতা রাজা নাসির আব্বাস সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে চলমান সমস্যাগুলো সমাধান করা উচিত। তিনি আশ্বাস দেন, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে তিনি সরকার পতনের চেষ্টা হতে দেবেন না।

সেনেটে বক্তব্য দিতে গিয়ে রাজা নাসির আব্বাস ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বোনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশনও দেওয়া হয়নি।

এর জবাবে সরকারি সিনেটর রানা সানাউল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি একগুঁয়েমির কারণে আলোচনা মানতে প্রস্তুত না থাকেন, তাহলে তার সঙ্গে সমঝোতা করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নের স্বার্থে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে ধারাবাহিকভাবে অস্বীকার করছে।

রানা সানাউল্লাহ আরও বলেন, যারা আলোচনা করতে আগ্রহী, বিরোধীরা তাদের সঙ্গে কথা বলে না, বরং যারা আলোচনা করতে চায় না, তাদের কাছে আবেদন জানিয়েছে। তিনি জানান, ইমরান খানের চিকিৎসার বিষয়টি বর্তমানে আদালতের অধীনে রয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে নোটিস নিয়েছে, ‘ফ্রেন্ড অব কোর্ট’ নিয়োগ দিয়েছে এবং সরকার তার চিকিৎসার ব্যবস্থা করেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইমরান খানের সঙ্গে সমস্যাগুলো সমাধান করুন, সরকার ফেলতে দেব না: রাজা নাসির আব্বাস

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের বিরোধীদলীয় নেতা রাজা নাসির আব্বাস সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে চলমান সমস্যাগুলো সমাধান করা উচিত। তিনি আশ্বাস দেন, এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে তিনি সরকার পতনের চেষ্টা হতে দেবেন না।

সেনেটে বক্তব্য দিতে গিয়ে রাজা নাসির আব্বাস ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য একটি যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানান। তিনি অভিযোগ করেন, ইমরান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বোনদের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় ইনজেকশনও দেওয়া হয়নি।

এর জবাবে সরকারি সিনেটর রানা সানাউল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি একগুঁয়েমির কারণে আলোচনা মানতে প্রস্তুত না থাকেন, তাহলে তার সঙ্গে সমঝোতা করা কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, সরকার দেশের উন্নয়নের স্বার্থে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে ধারাবাহিকভাবে অস্বীকার করছে।

রানা সানাউল্লাহ আরও বলেন, যারা আলোচনা করতে আগ্রহী, বিরোধীরা তাদের সঙ্গে কথা বলে না, বরং যারা আলোচনা করতে চায় না, তাদের কাছে আবেদন জানিয়েছে। তিনি জানান, ইমরান খানের চিকিৎসার বিষয়টি বর্তমানে আদালতের অধীনে রয়েছে। সুপ্রিম কোর্ট এ বিষয়ে নোটিস নিয়েছে, ‘ফ্রেন্ড অব কোর্ট’ নিয়োগ দিয়েছে এবং সরকার তার চিকিৎসার ব্যবস্থা করেছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ