ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৫০ হোটেলে মিলবে বুকিং সুবিধা

বাংলাদেশিদের জন্য বয়কট তুলে নিল শিলিগুড়ির হোটেল মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশিদের জন্য বয়কট তুলে নিল শিলিগুড়ির হোটেল মালিকরা
চিত্র : সংগৃহীত

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বুকিং সংক্রান্ত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। সংগঠনটি জানিয়েছে, দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তনই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ।

২০২৪ সালের ৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোতে আবাসন সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, সে সময় বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তারা কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়া এবং শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি সীমান্ত ভ্রমণে বিধিনিষেধ শিথিল এবং ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় পর্যটকদের জন্য হোটেলের দ্বার খুলে দেওয়া হয়েছে। প্রায় ২৫০টি হোটেল এই সিদ্ধান্তের আওতায় থাকবে।

তবে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। ভবিষ্যতে ভারতের জাতীয় পতাকা বা দেশের প্রতি অবমাননাকর কোনো ঘটনা ঘটলে তারা পুনরায় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। সব সদস্য হোটেলকে আইনি ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে বাংলাদেশি অতিথিদের সেবা দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশিদের জন্য বয়কট তুলে নিল শিলিগুড়ির হোটেল মালিকরা

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল বুকিং সংক্রান্ত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে স্থানীয় হোটেল মালিকদের সংগঠনের পক্ষ থেকে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। সংগঠনটি জানিয়েছে, দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক পরিবর্তনই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ।

২০২৪ সালের ৯ ডিসেম্বর আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশি পর্যটকদের জন্য শিলিগুড়ির হোটেলগুলোতে আবাসন সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। সংগঠনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ জানান, সে সময় বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক বক্তব্য এবং ভারতের জাতীয় পতাকার অবমাননার ঘটনায় তারা কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হওয়ায় এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়া এবং শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার উপস্থিতি দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি সীমান্ত ভ্রমণে বিধিনিষেধ শিথিল এবং ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় পর্যটকদের জন্য হোটেলের দ্বার খুলে দেওয়া হয়েছে। প্রায় ২৫০টি হোটেল এই সিদ্ধান্তের আওতায় থাকবে।

তবে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না। ভবিষ্যতে ভারতের জাতীয় পতাকা বা দেশের প্রতি অবমাননাকর কোনো ঘটনা ঘটলে তারা পুনরায় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। সব সদস্য হোটেলকে আইনি ও নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে বাংলাদেশি অতিথিদের সেবা দিতে বলা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ