মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল ৯টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড হয়েছে ২২৭, যা 'খুবই অস্বাস্থ্যকর' বিভাগে পড়ে।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তাৎক্ষণিক তথ্য থেকে এ চিত্র পাওয়া যায়।
দিনটিতে বায়ুদূষণের শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যার একিউআই স্কোর ২৪৪। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৪৩। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে মিয়ানমারের ইয়াংগুন (স্কোর ২২১) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (স্কোর ১৯৬)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান 'ভালো', ৫১ থেকে ১০০ হলে 'মাঝারি বা সহনীয়', ১০১ থেকে ১৫০ হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' এবং ১৫১ থেকে ২০০ হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে বায়ু 'খুবই অস্বাস্থ্যকর' এবং ৩০১-এর ওপরে গেলে তা 'দুর্যোগপূর্ণ' বলে গণ্য করা হয়।
ঢাকার বায়ুর এই উদ্বেগজনক পরিস্থিতি নগরবাসীর স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে, বিশেষত শিশু, বয়োজ্যেষ্ঠ ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন