মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। ঢাকায় বিভিন্ন স্থানে পরিচালিত এসব কার্যক্রম সম্পর্কে আগে থেকে জেনে নিলে নগরবাসীর যাতায়াত পরিকল্পনা সহজ হবে।
বিএনপির কর্মসূচি: নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের নবনির্বাচিত সংসদ সদস্যরা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর কর্মসূচি: সকাল ১০টায় ঢাকা বার্ন হাসপাতালে চট্টগ্রাম হালিশহরের সিলিন্ডার বিস্ফোরণে আহতদের দেখতে যাবেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দুই সিটি করপোরেশনের প্রশাসকের কর্মসূচি: দুপুর ২টায় জিয়া উদ্যানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. আব্দুস সালাম যৌথভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর কর্মসূচি: বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় 'অবিসংবাদিত তারেক রহমান' শীর্ষক প্রবন্ধ সংকলনের পাঠ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
ভূমি মন্ত্রণালয়ের কর্মসূচি: সকাল ১১টায় তেজগাঁওয়ের ভূমি ভবনে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল ভূমি সেবার কলসেন্টার ও নাগরিক সেবা কেন্দ্র পরিদর্শন করবেন।
বিরোধীদলীয় নেতার কর্মসূচি: বিকেল পৌনে ৫টায় কাফরুল পশ্চিম থানার শেওড়াপাড়ায় জামায়াতে ইসলামীর আয়োজনে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন