নড়াইল জেলার নড়াইল সদর উপজেলায় বড়কুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে বাবা ও ছেলে সহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয় থেকে সাতজন গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান খয়ের মোল্যা ও তার গ্রুপের লোকজন ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ভোরে সেহেরী খাওয়ার পর প্রতিপক্ষ খলিল মোল্যা এবং তার ছেলের বাড়িতে হামলা চালায়। সংঘর্ষে গুলি ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। পরে খয়ের মোল্যার পক্ষের ওসিবুর মিয়া নিহত হন।
ঘটনার পর থেকে এলাকায় অগ্নিসংযোগসহ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, যার কারণে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষিতে শান্তি বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন