বগুড়ার ধুনট উপজেলায় ষষ্ঠ বারের মতো নির্বাচিত সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, তিনি দুর্নীতি মুক্ত ধুনট গড়ার জন্য কাজ করতে চান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধুনট পৌর শাখার উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এসব কথা বলেন এমপি সিরাজ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দীন হারুন মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি একেএম তৌহিদুল আলম মামুন, জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও শেরপুর উপজেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোহাম্মাদ প্যারিস, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল এবং যুবদল নেতা মাহমুদুল হাসান সুমন।
অনুষ্ঠানে ধুনট পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক আল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলফিজুর রহমান স্বপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম হাসান এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মিলন মিয়াসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন