আফগানিস্তান পাকিস্তানের সামরিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে যে, এ ধরনের আক্রমণের প্রতিক্রিয়ায় দেশটি সময়মতো পরিমিত ও যথাযথ জবাব প্রদান করবে।
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানি সামরিক বাহিনী আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে নানগারহর ও পাক্তিকা প্রদেশে বিমান হামলা চালিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়ে উল্লেখ করেছে, এটি আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন, ইসলামী নীতিমালা এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের নিয়মেরও পরিপন্থী। মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর জন্য ধর্মীয় দায়িত্ব ও জাতীয় কর্তব্য। উপযুক্ত সময়ে পরিমিত ও যথাযথ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বেসামরিক এলাকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা পাকিস্তানের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার প্রমাণ। এ ধরনের পদক্ষেপ দ্বারা ইসলামাবাদ তাদের অভ্যন্তরীণ দুর্বলতা আড়াল করতে পারবে না বলেও দাবি করা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন