ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচনের পর মান্দায় সৌহার্দ্যের বার্তা, একসঙ্গে কাজের অঙ্গীকার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর

এম এ মতিন
এম এ মতিন Manda Upazila Correspondent
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনের পর মান্দায় সৌহার্দ্যের বার্তা, একসঙ্গে কাজের অঙ্গীকার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর
বিএনপি'র এমপি ডাঃ ইকরামুল বারী টিপুর সাথে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নির্বাচনী উত্তাপ শেষে সৌহার্দ্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ-৪ আসনের বিএনপি মনোনীত ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব

সাক্ষাৎকালে উভয় নেতা নির্বাচনকালীন ভেদাভেদ ভুলে মান্দার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার স্বার্থ সবার আগে। ঐক্যবদ্ধ মান্দা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ওলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমির ডাঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মান্দায় সমঝোতা ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং “মডেল মান্দা” গড়ার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নির্বাচনের পর মান্দায় সৌহার্দ্যের বার্তা, একসঙ্গে কাজের অঙ্গীকার দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী উত্তাপ শেষে সৌহার্দ্য ও সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ-৪ আসনের বিএনপি মনোনীত ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু এর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও নওগাঁ জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব

সাক্ষাৎকালে উভয় নেতা নির্বাচনকালীন ভেদাভেদ ভুলে মান্দার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও এলাকার স্বার্থ সবার আগে। ঐক্যবদ্ধ মান্দা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ওলামা বিভাগের সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোস্তফা আল আমিন, মান্দা উপজেলা আমির ডাঃ আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকীব, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন, ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল কাইয়ুমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ মান্দায় সমঝোতা ও উন্নয়নকেন্দ্রিক রাজনীতিকে আরও শক্তিশালী করবে এবং “মডেল মান্দা” গড়ার লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ