ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমান তেজাস আবারও বিধ্বস্ত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, এই দুর্ঘটনা ৭ ফেব্রুয়ারি প্রশিক্ষণ উড্ডয়নের পর অবতরণের সময় ঘটে। অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে পাইলট গুরুতর আঘাত ছাড়াই নিরাপদে বেঁচে গেছেন।
তেজাসবহরের এটি তৃতীয় বড় দুর্ঘটনা। প্রথম দুর্ঘটনা ঘটে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সালমিরের কাছে প্রদর্শনী শেষে ফেরার সময়। তৎকালীন ঘটনায় পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। দ্বিতীয় দুর্ঘটনা ঘটে ২০২৫ সালের নভেম্বরে দুবাই এয়ার শো চলাকালে, যেখানে পাইলট নিহত হন। ওই ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন