যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো বাসভবনের সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করার পর ২১ বছর বয়সী এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সিক্রেট সার্ভিস এই ঘটনা নিশ্চিত করেছে।
নিহত যুবকের নাম অস্টিন টি মার্টিন। তিনি ক্যারোলিনার ক্যামেরনের বাসিন্দা ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মার্টিন দীর্ঘদিন নিখোঁজ ছিলেন এবং তার খোঁজ পেতে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মার্টিন যখন সুরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করছিল, তখন তাকে থামার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আদেশ অমান্য করে এগিয়ে যাওয়ায় সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। নিহতের কাছ থেকে একটি শটগান এবং জ্বালানির পাত্র উদ্ধার করা হয়েছে।
পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ জানিয়েছেন, ‘মার্টিন শটগান তাক করে এগোতে শুরু করলে সিক্রেট সার্ভিসের এজেন্টরা গুলি চালাতে বাধ্য হয়েছেন।’ নিরাপত্তা সদস্যদের বডি ক্যামেরার মাধ্যমে পুরো ঘটনা রেকর্ড করা হয়েছে। তবে মার্টিনের হাতে বন্দুকটি সম্পূর্ণ লোডেড ছিল কি না, তা এখনও নিশ্চিত নয়। এফবিআই বন্দুকের উৎস নির্ধারণের চেষ্টা করছে।
পুলিশ জানিয়েছে, মার্টিন আগে কোনো অপরাধে জড়িত ছিলেন না এবং ২০২৩ সালের ট্রাম্পের ওপর ফ্লোরিডায় বন্দুক হামলার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
ঘটনার সময় ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় উপস্থিত ছিলেন না; তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন