ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সদ্য নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, “ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব, ইনশাআল্লাহ।” জাতীয় সংসদ নির্বাচনের পরপরই সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক হোসেন। নির্বাচিত হওয়ার পর নতুন মন্ত্রিসভায় তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
সিটি নির্বাচনে তার অংশগ্রহণের ঘোষণা রাজধানীর রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন