বগুড়ার ধুনটে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় বালু উত্তোলন-সংশ্লিষ্টদের হামলায় স্থানীয় বিএনপি নেতাসহ চারজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের পুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, পুকুরিয়া গ্রামের নইম উদ্দিনের ছেলে ও ভান্ডারবাড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল বারিক (৫৫), আবু তালেবের ছেলে ও ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি শামীম মন্ডল (৩২), ভূতবাড়ি গ্রামের হযরত আলী (৫৬) এবং নিউ সারিয়াকান্দি গ্রামের মোহাম্মাদ আলী জিন্নাহ (২২)। আহতরা স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাজবাড়ি গ্রামের আব্দুল মান্নান ও সাদ্দাম হোসেন নামে দুই ব্যক্তির নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র ড্রেজার মেশিন দিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। অবৈধ বালু উত্তোলনের কারণে এলাকার ফসলি জমি, বসতভিটা এবং নদীর ডান তীররক্ষা প্রকল্প হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ভান্ডারবাড়ি, পুকুরিয়া ও ভূতবাড়িসহ আশপাশের গ্রামের মানুষ আজ বালু উত্তোলনে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত মান্নান, সাদ্দাম ও তাদের সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপি নেতাসহ চারজন আহত হন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন