মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডে একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর প্রস্তাব দিলে তা প্রত্যাখ্যান করেছে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। দেশটির প্রধানমন্ত্রী জেনস ফ্রেডরিক নিলসেন জানান, গ্রিনল্যান্ডের নিজস্ব স্বাস্থ্যসেবা ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে এবং নাগরিকরা বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছেন, তাই বিদেশি হাসপাতালের প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ প্রস্তাব সামাজিক মাধ্যমে প্রকাশ না করে আগে সরাসরি সরকারের সঙ্গে আলোচনা করা উচিত ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। কারণ, ট্রাম্প প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজসম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ প্রকাশ করেছে, যা রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয় হিসেবে দেখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন