ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া কাহালুতে১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

বগুড়া কাহালুতে১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের অভিযানে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে কাহালু উপজেলার ছোট কাশিমালা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ পারভেজ হাসান (২২), পিতা মোঃ আব্দুর সাত্তার, সাং-ছোট কাশিমালা, কাহালু-বগুড়া।

অভিযানকালে তার নিজ বাড়ির মাটির দেয়াল ও টিনের চৌচালা দক্ষিণ দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট ঘরের পূর্ব পার্শ্বের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তার দেহ তল্লাশিকালে ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি পুরাতন itel ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বগুড়া কাহালুতে১৪০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর–এর জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেলের অভিযানে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

রোববার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে কাহালু উপজেলার ছোট কাশিমালা গ্রামে এ অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ পারভেজ হাসান (২২), পিতা মোঃ আব্দুর সাত্তার, সাং-ছোট কাশিমালা, কাহালু-বগুড়া।

অভিযানকালে তার নিজ বাড়ির মাটির দেয়াল ও টিনের চৌচালা দক্ষিণ দুয়ারী দুই কক্ষ বিশিষ্ট ঘরের পূর্ব পার্শ্বের শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তার দেহ তল্লাশিকালে ডান হাতে থাকা একটি সিনথেটিক ব্যাগের ভেতর থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং তার জিন্স প্যান্টের বাম পকেট থেকে একটি পুরাতন itel ব্র্যান্ডের বাটন মোবাইল ফোন (সিমসহ) জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ