গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি টঙ্গীবাসীর সঙ্গে এক আন্তরিক ও প্রাণবন্ত নির্বাচনোত্তর সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় টঙ্গীর মধুমিতা সংলগ্ন একটি কনভেনশন হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মেদ সুমন। সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সদস্য সচিব গাজী সালাউদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান নুর (ভিপি আসাদ)।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। তবে একটি অনুরোধ—আমাকে ফুলের তোড়া নয়, একটি করে গাছ উপহার দিন।” তিনি বলেন, ফুলের পেছনে খরচ বেশি হলেও তা একদিন পরই ঝরে যায়, কিন্তু একটি গাছ দীর্ঘদিন বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অক্সিজেন দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মের উপকারে আসে।
তার এই ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব আহ্বানে উপস্থিতদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা যায়। অনেকেই তাৎক্ষণিকভাবে উদ্যোগটিকে সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মাহাবুব আলম শুকুর, গাজীপুর মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, মহানগর যুবদলের সভাপতি সাজেদুর রহমান, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল মন্ডল, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সিরাজুল ইসলাম সাথী, মাহামুদুর হাসান মিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাতে স্থানীয় উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসম্পৃক্ত রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন এমপি রনি। তিনি বলেন, টঙ্গী ও গাজীপুর-২ আসনকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব এলাকায় রূপান্তর করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
নির্বাচনোত্তর এই সৌজন্য সাক্ষাৎ শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি; বরং পরিবেশ সচেতনতা ও জনসম্পৃক্ত রাজনীতির একটি স্পষ্ট বার্তা ছড়িয়ে দিয়েছে টঙ্গীর আকাশে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন