পার্বত্য জেলা বান্দরবানে সদ্য নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরি-কে গণসংবর্ধনা প্রদান করেছে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণ।
দুপুরে বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। শোভাযাত্রায় হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। এ সময় সংসদ সদস্য সাচিং প্রু জেরি একটি খোলা গাড়িতে দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং বিজয়ের প্রতীক হিসেবে তার দলীয় পতাকা উড়িয়ে অভিবাদনের জবাব দেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য সাচিং প্রু জেরি বলেন,
“বান্দরবানের সব সম্প্রদায়ের মানুষের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি। আমি এই জেলার উন্নয়ন, শান্তি ও সম্প্রীতির জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাব।”
এ সময় দলীয় নেতৃবৃন্দ বলেন, পার্বত্য বান্দরবানের উন্নয়নে সংসদ সদস্য সাচিং প্রু জেরির নেতৃত্বে নতুন অধ্যায় সূচিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন