বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের দলে ফেরার বিষয়ে চলমান প্রচেষ্টা অব্যাহত আছে। বিসিবি পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তিনি খেলতে ইচ্ছুক। তবে চলতি মাসে দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই।
শুক্রবার এক টক শোতে আসিফ আকবর বলেন, ‘‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়। সবশেষ আমি যখন আমেরিকায় গিয়েছিলাম, সেখানেও আলোচনা হয়েছে। সাকিব বলেছে সে খেলতে চায়। বিসিবির পরিচালকদের সম্মতিক্রমে আমরা তাকে জাতীয় দলে চেয়েছি।’’
সাকিবের বিরুদ্ধে থাকা পুরোনো মামলা ও আইনি বিষয়গুলো নিয়েও বিসিবি তার সঙ্গে আলোচনা করেছে। আসিফ আকবর জানান, ‘‘রোববার বা সোমবারের মধ্যে কেসের ফাইলগুলো ক্রীড়া প্রতিমন্ত্রীর মাধ্যমে সরকারের কাছে পৌঁছে দেব। আশা করি এরপর দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হবে।’’
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ মন্তব্য করেছেন, ‘‘সাকিব যে খেলোয়াড় তা নতুন করে বলার কিছু নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার পারফরম্যান্স চমৎকার। ফিট থাকলে সে জাতীয় দলের জন্য মূল্যবান হবে।’’
আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, ‘‘সাকিব-মাশরাফির বিষয়ে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে। মামলা দ্রুত সমাধান করে তাদের ফিরিয়ে আনা হবে।’’

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন