ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে: আশরাফুল

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে: আশরাফুল
চিত্র : সংগৃহীত

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করছেন, সাকিব আল হাসান যদি আবার দলে ফিরেন, তাহলে বয়সের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সেবা দিতে পারবেন।

রোববার তিনি বলেন, ‘‘ওর বয়স এখন ৩৭ বা ৩৮, তবুও যদি আমরা ফরম্যাট অনুযায়ী পরিকল্পনা করি, সে আরামসে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারে, যা আমাদের জন্য খুবই লাভজনক হবে।’’

আশরাফুল জাতীয় দলে ঘাটতির জায়গা প্রসঙ্গে বলেন, ‘‘টেস্ট দলের পরিস্থিতি ভালো, টি-২০ দলও ভালো করছে। ওয়ানডেতে আমাদের কিছু ফাঁক আছে। যারা খেলছে, তারা পারফরম্যান্স দিচ্ছে, তবে ফলাফলটা তেমন আসে না। বিসিএলের পর আমরা স্পষ্টভাবে বলতে পারব কোন জায়গায় বেশি প্রয়োজন।’’

তিনি আরও বলেন, ‘‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আমাদের টপ-৮-এর মধ্যে থাকতে হবে। প্রতিটি সিরিজ ও ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি, যাতে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করা যায়।’’

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাকিব ফিরলে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে: আশরাফুল

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল মনে করছেন, সাকিব আল হাসান যদি আবার দলে ফিরেন, তাহলে বয়সের কোনো প্রতিবন্ধকতা ছাড়াই ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে সেবা দিতে পারবেন।

রোববার তিনি বলেন, ‘‘ওর বয়স এখন ৩৭ বা ৩৮, তবুও যদি আমরা ফরম্যাট অনুযায়ী পরিকল্পনা করি, সে আরামসে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবে। ওর মতো অভিজ্ঞ খেলোয়াড় ব্যাটিং-বোলিং দুই ক্ষেত্রেই অবদান রাখতে পারে, যা আমাদের জন্য খুবই লাভজনক হবে।’’

আশরাফুল জাতীয় দলে ঘাটতির জায়গা প্রসঙ্গে বলেন, ‘‘টেস্ট দলের পরিস্থিতি ভালো, টি-২০ দলও ভালো করছে। ওয়ানডেতে আমাদের কিছু ফাঁক আছে। যারা খেলছে, তারা পারফরম্যান্স দিচ্ছে, তবে ফলাফলটা তেমন আসে না। বিসিএলের পর আমরা স্পষ্টভাবে বলতে পারব কোন জায়গায় বেশি প্রয়োজন।’’

তিনি আরও বলেন, ‘‘২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আমাদের টপ-৮-এর মধ্যে থাকতে হবে। প্রতিটি সিরিজ ও ম্যাচ গুরুত্বপূর্ণ। আমরা সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি, যাতে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ নিশ্চিত করা যায়।’’

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ