ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাজপালের চেক বাউন্স মামলায় জড়ালো অমিতাভ বচ্চনের নাম!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

রাজপালের চেক বাউন্স মামলায় জড়ালো অমিতাভ বচ্চনের নাম!
ছবি: সংগৃহীত

লিউড অভিনেতা রাজপাল যাদবের ৯ কোটি টাকার চেক বাউন্স মামলা এক নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘদিনের এই আইনি লড়াইয়ের নেপথ্যে পরোক্ষভাবে উঠে এসেছে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নাম। মামলাকারীর আইনজীবীর দাবি অনুযায়ী, একটি অনুষ্ঠানে অমিতাভের সঙ্গে ছবি তুলতে না পারার ক্ষোভ থেকেই বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে।

দিল্লি হাইকোর্ট থেকে সম্প্রতি ১৮ মার্চের জন্য অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে তিহাড় জেল থেকে মুক্তি পেয়েছেন রাজপাল যাদব। কারাগার থেকে বেরিয়ে তিনি তার ভাইঝির বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। তবে এই মুক্তির মাঝেই মামলাকারী ব্যবসায়ী মাধবগোপাল আগরওয়ালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় সংবাদমাধ্যমে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন।

আইনজীবীর ভাষ্যমতে, ২০১২ সালে রাজপাল যাদবের প্রযোজিত চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’র মিউজিক লঞ্চ অনুষ্ঠানে অমিতাভ বচ্চন আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে ছবির অর্থায়নকারী মাধবগোপাল আগরওয়াল অমিতাভের সঙ্গে একটি ছবি তুলতে চেয়েছিলেন। কিন্তু রাজপালের টিম তাতে বাধা দেয়। যুক্তি হিসেবে জানানো হয়, অমিতাভ বচ্চন ওই অনুষ্ঠানে যোগ দিতে কোনো পারিশ্রমিক নেননি, তাই সৌজন্যবোধ থেকে কাউকে তার সঙ্গে মঞ্চ ভাগ করতে দেওয়া সম্ভব নয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই ব্যবসায়ী ঋণের টাকা আদায়ের জন্য কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।

ঘটনার সূত্রপাত ২০১০ সালে, যখন রাজপাল যাদব তার ওই ছবিটির জন্য দিল্লির ‘মুরালি প্রজেক্ট’ নামক সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নেন। পরবর্তীতে ছবিটির ব্যবসায়িক ব্যর্থতার কারণে ঋণের টাকা সুদে-আসলে ৯ কোটিতে দাঁড়ায়। বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় একাধিকবার আইনি নোটিশ দেওয়া সত্ত্বেও সমাধান না আসায় মামলাটি উচ্চ আদালত পর্যন্ত গড়ায়।

বারবার সময় নেওয়ার পরও অর্থ পরিশোধ করতে না পারায় গত ৫ ফেব্রুয়ারি দিল্লি হাইকোর্টের নির্দেশে রাজপাল যাদব আত্মসমর্পণ করেছিলেন। বর্তমানে জামিনে থাকলেও আগামী মার্চ মাসে মামলার পরবর্তী শুনানিতে তাকে আবারও আদালতের মুখোমুখি হতে হবে। একটি সাধারণ ছবি তোলা নিয়ে শুরু হওয়া বিতর্ক কীভাবে একজন তারকার জেলযাত্রার কারণ হতে পারে, তা নিয়ে এখন বি-টাউনে জোর আলোচনা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাজপালের চেক বাউন্স মামলায় জড়ালো অমিতাভ বচ্চনের নাম!

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ