ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

স্পোর্টস ডেস্ক :
স্পোর্টস ডেস্ক :
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক - হাবিবুল বাশার সুমন।

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চান না এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে জানিয়েছেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।

অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বোর্ড।

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেয়েছিলেন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো।

বর্তমানে হাবিবুল বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-এর দুই বছরের চুক্তি চলতি মাসেই শেষ হচ্ছে। ব্যক্তিগত কারণে তিনি চুক্তি নবায়ন করতে চান না এবং বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)কে জানিয়েছেন। এরপর থেকেই নতুন প্রধান নির্বাচক খুঁজছিল বোর্ড।

অবশেষে সাবেক অধিনায়ক হাবিবুল বাশারকে নতুন প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। রোববার এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বোর্ড।

হাবিবুল বাশার সুমন ২০১৬ থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নারী ক্রিকেট দলের নির্বাচক ছিলেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পেয়েছিলেন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাশারকে আবার নির্বাচক প্যানেলে ফিরিয়ে আনা হলো।

বর্তমানে হাবিবুল বাশার বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটরের দায়িত্বও পালন করছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ