ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সঠিক সেবা নিশ্চিত করতে এমপি আবু বকরের কর্মতৎপরতা

এম.টুকু মাহমুদ
এম.টুকু মাহমুদ Jhenaidah Upazila Correspondent
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

সঠিক সেবা নিশ্চিত করতে এমপি আবু বকরের কর্মতৎপরতা
নিজের হাতে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আলী আজম মোঃ আবু বকর

হরিণাকুণ্ডু উপজেলাতে ব্যতিক্রমী উদ্যোগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংসদীয় কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-২ আসনের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে তিনি রাজনীতি থেকে সরাসরি জনসেবায় সম্পৃক্ত হওয়ার বার্তা দেন।

সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসাইনের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার খোঁজখবর নেন। এরপর সম্মেলন কক্ষে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় শেষে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নিয়ে হাসপাতালের সামনের অংশ পরিষ্কার করার কাজে অংশ নেন। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, কেবল বাহ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতা যথেষ্ট নয়, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকভাবেও সেবামুখী হতে হবে। জনগণকে সঠিক ও সময়োপযোগী সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য বলে জানান তিনি। হাসপাতালের বিদ্যমান সংকট দ্রুত নিরসনের কথাও বলেন এমপি আবু বকর।

তিনি আরও বলেন, পৌর এলাকার বিভিন্ন মোড়, বাসস্ট্যান্ড ও ইজিবাইক স্ট্যান্ডে যারা দরিদ্র শ্রমজীবী মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করছে, তারা যেন এখনই সতর্ক হয়। এ ধরনের কার্যক্রম বন্ধ না হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

পরিচ্ছন্নতা অভিযান শেষে সংসদ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লালন শাহ সরকারি কলেজ পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে যান। পথে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও সালাম আদান-প্রদান করেন।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসাইন, উপজেলা সেক্রেটারি ইদ্রিস আলী মাস্টার, পৌর আমির শফিউদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সঠিক সেবা নিশ্চিত করতে এমপি আবু বকরের কর্মতৎপরতা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ