দেবীগঞ্জ উপজেলাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ১০ দিন পেরিয়ে গেলেও এখনো অপসারণ করা হয়নি প্রার্থীদের নির্বাচনী পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এতে পৌর এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন নিয়েও প্রশ্ন উঠেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিদ্যুতের খুঁটি, গাছ ও দেয়ালে অসংখ্য পোস্টার ঝুলে আছে। পাশাপাশি আঞ্চলিক ও জাতীয় মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বড় আকারের বিলবোর্ডও এখনো অপসারণ করা হয়নি।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের প্রচারসামগ্রী সরিয়ে ফেলার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও তা বাস্তবায়িত হয়নি। বিধি অনুযায়ী প্রার্থীরা নিজ দায়িত্বে এসব সরাতে ব্যর্থ হলে পৌরসভা পরিচ্ছন্নতার স্বার্থে উদ্যোগ নিতে পারে। তবে এখন পর্যন্ত পৌরসভার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) দেবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ওয়াসিম আকরাম বলেন, নির্বাচন শেষ হলেও শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এখনো পোস্টার-ব্যানার ঝুলে আছে। এতে শহরের সৌন্দর্য ও পরিবেশ দুটিই ক্ষতিগ্রস্ত হচ্ছে। নির্বাচন-পরবর্তী সময়ে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন না হলে আইন মানার সংস্কৃতি দুর্বল হয়ে পড়বে।
এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহমুদুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, দ্রুত নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করে শহরের স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনা হোক।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন