চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সদর মডেল থানার শিমুলতলা বালুচর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা কার্যালয়ের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়।
অভিযানকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা বালুচর গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে মো. নুরুল ইসলাম ওরফে বুধু মন্ডল (৬০) কে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
ডিএনসির পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে অধিদপ্তরের গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করা হয়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন