রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) গভীর রাতে রাঙামাটি জেলার বরকল উপজেলার শুভলং আর্মি চেকপোস্ট এলাকায় দুটি দেশীয় বোট থেকে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে নিরাপত্তাবাহিনী।
নিরাপত্তাবাহিনীর সূত্র জানায়, বরকল–শুভলং সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি সিগারেট বোঝাই দুটি বোট রাঙামাটির দিকে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়। পরে শুভলং আর্মি চেকপোস্ট অতিক্রমের সময় সেনা উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দুটি বোট ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে বোট দুটিতে তল্লাশি চালিয়ে ORIS ব্র্যান্ডের ১৩ কার্টুন (৬,৫০০ প্যাকেট) সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১১ লাখ ৭০ হাজার টাকা। এছাড়া PATRON ব্র্যান্ডের ৮ কার্টুন (৪,০০০ প্যাকেট) সিগারেটের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা এবং ESSE ব্র্যান্ডের ৫ কার্টুন (২,৪৬০ প্যাকেট) সিগারেটের আনুমানিক মূল্য ৪ লাখ ৯২ হাজার টাকা। জব্দকৃত সিগারেটের সর্বমোট আনুমানিক মূল্য ২৬ লাখ ৬২ হাজার টাকা।
জব্দ করা সিগারেটগুলো বর্তমানে শুভলং ক্যাম্পের হেফাজতে রয়েছে। জোন কমান্ডারের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ বিষয়ে বরকল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দকৃত সিগারেট থানায় আনার জন্য পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বরকল সীমান্ত দিয়ে নিয়মিতভাবে রসুন, কম্বল, জিরা, চা, সেগুন কাঠসহ বিভিন্ন পণ্য পাচার হয়ে থাকে। উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বরও একই এলাকায় আরেকটি সিগারেটের চালান জব্দ করা হয়েছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন