ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি মিলবে, জানিয়ে দেবে অ্যাপ

তথ্য-প্রযুক্তি ডেস্ক :
তথ্য-প্রযুক্তি ডেস্ক :
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি মিলবে, জানিয়ে দেবে অ্যাপ
চিত্র : সংগৃহীত

বাঙালির কাছে বিরিয়ানি এক বিশেষ আবেগের নাম। আর রমজান মাসে ইফতারের পাতে যদি থাকে এক প্লেট গরম বিরিয়ানি বা তেহারি, তবে আনন্দ যেন আরও বেড়ে যায়। প্রতি বছরই রমজানে কোন মসজিদে বিরিয়ানি দেওয়া হচ্ছে-এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা রসিকতা ও মিম ঘুরে বেড়ায়। তবে এবার সেই কৌতূহলকে বাস্তব রূপ দিতে ‘বিরিয়ানি দিবে’ নামে একটি অভিনব অ্যাপ তৈরি করে সাড়া ফেলেছেন এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।

রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল জুবায়ের প্রিন্স এই অ্যাপটি তৈরি করেছেন। মূলত শখের বশে বা ‘ফান প্রজেক্ট’ হিসেবে উদ্যোগটি শুরু হলেও ইতোমধ্যে নেটদুনিয়ায় এটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

‘বিরিয়ানি দিবে’ অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহারকারীরা লাইভ লোকেশন যুক্ত করতে পারেন। কোনো মসজিদে বিরিয়ানি দেওয়া হলে যে কেউ অ্যাপে গিয়ে সেই তথ্য শেয়ার করতে পারবেন। পরে অন্যান্য ব্যবহারকারী ম্যাপ দেখে সহজেই জানতে পারবেন কোথায় ইফতারে বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে। আগ্রহীরা চাইলে অ্যাপের তথ্য অনুসরণ করে নির্দিষ্ট স্থানে গিয়ে বিরিয়ানি খাওয়ার সুযোগও পাবেন।

উদ্যোক্তা জুবায়ের জানান, এটি তিনি মূলত একটি ফান প্রজেক্ট হিসেবে শুরু করেছিলেন। তবে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে বোঝা যাচ্ছে মানুষ বিষয়টিকে বেশ আনন্দের সঙ্গেই দেখছে। প্রযুক্তির মাধ্যমে ছোটখাটো তথ্য আদান-প্রদান সহজ করা এবং মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দেওয়াই ছিল তার লক্ষ্য।

সামাজিক মাধ্যমে বিরিয়ানি প্রেমীদের কাছে জুবায়েরের এই উদ্ভাবন এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কেউ এটিকে রমজানে ইফতারের নতুন রোমাঞ্চ বলছেন, আবার কেউ প্রযুক্তিকে মজার ছলে ব্যবহারের দারুণ উদাহরণ হিসেবে দেখছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি মিলবে, জানিয়ে দেবে অ্যাপ

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ