সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রমের কারণে আজ রাজধানীর নির্দিষ্ট কিছু গ্রাহকের মোবাইল সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন থাকতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব।
ঢাকা: ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম বা ‘টেস্ট রান’-এর কারণে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দেশের কিছু মোবাইল গ্রাহক সাময়িক নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হতে পারেন। মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক এনইআইআর সিস্টেমের উন্নয়ন ও যাচাইয়ের লক্ষ্যে আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে। এই সময়ের মধ্যে যেসব সিম কার্ড হ্যান্ডসেটে ডি-রেজিস্ট্রেশন বা সঠিক নিবন্ধন প্রক্রিয়া ব্যতীত ব্যবহৃত হচ্ছে, সেগুলোর সংযোগ সাময়িকভাবে হ্যান্ডসেট থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
এমটব আরও স্পষ্ট করেছে যে, এই বিচ্ছিন্নতা কেবল সাময়িক সময়ের জন্য। পরীক্ষামূলক কার্যক্রম বা টেস্ট রান সফলভাবে শেষ হওয়ার পর বিচ্ছিন্ন হওয়া মোবাইল সংযোগগুলো কোনো প্রকার বাড়তি পদক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে পুনরায় সচল হয়ে যাবে।
কারিগরি এই প্রক্রিয়ার কারণে গ্রাহকদের সাময়িক যে অসুবিধার সৃষ্টি হতে পারে, তার জন্য বিজ্ঞপ্তিতে এমটবের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। বিটিআরসি মূলত অবৈধ হ্যান্ডসেট বন্ধ এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই এনইআইআর ব্যবস্থা শক্তিশালী করার কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, সিম ও হ্যান্ডসেটের আইএমইআই নম্বরের সঠিক সমন্বয় যাচাই করতেই এই ডাটাবেজ সিস্টেম কাজ করে থাকে। আজকের এই পরীক্ষার মাধ্যমে সিস্টেমের সক্ষমতা এবং ডি-রেজিস্ট্রেশন সংক্রান্ত কারিগরি দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন