ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

'ইনকিলাব জিন্দাবাদ' বিতর্কে জামায়াত আমিরের পাল্টা স্ট্যাটাস, উত্তাল সোশ্যাল মিডিয়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

'ইনকিলাব জিন্দাবাদ' বিতর্কে জামায়াত আমিরের পাল্টা স্ট্যাটাস, উত্তাল সোশ্যাল মিডিয়া

মাতৃভাষা দিবসে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান পরিহারের আহ্বানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র রূপ নিয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ একাধিক রাজনৈতিক নেতা ভোরবেলাই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা স্ট্যাটাস দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মন্ত্রী টুকু বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না। এই স্লোগান আমাদের ভাষা নয় বলেও মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যের পরপরই ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে শুধু 'ইনকিলাব জিন্দাবাদ' লিখে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন রাখেন, 'ইনকিলাব জিন্দাবাদ' শুনলে ব্লিডিং হলে 'বাংলাদেশ জিন্দাবাদ' শুনলে হয় না কেন? এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, 'ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!'

এর আগে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান একটি সুন্দর, শোষণমুক্ত ও মানবিক রাষ্ট্র গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দৃঢ়তার সাথে বলেন, কোনো ধরনের অন্যায়, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে আপস করবে না তার দল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাতৃভাষা দিবসে এই স্লোগান বিতর্ক সরকারি দল ও বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ঘটনাটি সংসদের আসন্ন অধিবেশনেও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

'ইনকিলাব জিন্দাবাদ' বিতর্কে জামায়াত আমিরের পাল্টা স্ট্যাটাস, উত্তাল সোশ্যাল মিডিয়া

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

মাতৃভাষা দিবসে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর 'ইনকিলাব জিন্দাবাদ' স্লোগান পরিহারের আহ্বানকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র রূপ নিয়েছে। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ একাধিক রাজনৈতিক নেতা ভোরবেলাই সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টা স্ট্যাটাস দিয়ে এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সিরাজগঞ্জে মাতৃভাষা দিবসের আলোচনা সভায় মন্ত্রী টুকু বলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি মায়ের ভাষা বলতে হয় তাহলে 'ইনকিলাব জিন্দাবাদ' চলবে না। এই স্লোগান আমাদের ভাষা নয় বলেও মন্তব্য করেন তিনি।

এই বক্তব্যের পরপরই ফেসবুকে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে শুধু 'ইনকিলাব জিন্দাবাদ' লিখে একটি স্ট্যাটাস দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রশ্ন রাখেন, 'ইনকিলাব জিন্দাবাদ' শুনলে ব্লিডিং হলে 'বাংলাদেশ জিন্দাবাদ' শুনলে হয় না কেন? এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, 'ইনকিলাব জিন্দাবাদ! চাঁদাবাজ মুর্দাবাদ!'

এর আগে মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান একটি সুন্দর, শোষণমুক্ত ও মানবিক রাষ্ট্র গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দৃঢ়তার সাথে বলেন, কোনো ধরনের অন্যায়, দুর্নীতি বা সন্ত্রাসের সঙ্গে আপস করবে না তার দল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মাতৃভাষা দিবসে এই স্লোগান বিতর্ক সরকারি দল ও বিরোধী রাজনৈতিক শক্তির মধ্যে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে। ঘটনাটি সংসদের আসন্ন অধিবেশনেও আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ