ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

এনসিপি নেতা আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে হারাগাছে বিক্ষোভ, হরতালের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

এনসিপি নেতা আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে হারাগাছে বিক্ষোভ, হরতালের ডাক বিএনপির

রংপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। ভোট পুনর্গণনার দাবি এবং আখতার হোসেনের সফরের প্রতিবাদে পাঁচ ঘণ্টার হরতাল ডেকেছে হারাগাছ পৌর বিএনপি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১টায় রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এরপর পৌর বিএনপির সভাপতি মোনায়েম হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টার হরতাল ঘোষণা করেন এবং আখতার হোসেনকে হারাগাছে 'অবাঞ্ছিত' বলে ঘোষণা দেন।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত হারাগাছ পৌর এলাকার লোকজনের সঙ্গে কুশলবিনিময়, শহীদ লাভলুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও হারাগাছ থানা পরিদর্শনের কথা রয়েছে এনসিপি নেতার। 

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে রংপুর-৪ আসনে আখতার হোসেন প্রায় ১ লাখ ৪৯ হাজার ৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। পরাজিত বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা ভোট কারচুপি ও 'ইলেকশন ইঞ্জিনিয়ারিং'-এর অভিযোগ তুলে পুনর্গণনার দাবি করেছেন। এ নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাওসহ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি সমর্থকরা। আখতার হোসেনের সমর্থকদের ওপর হামলা ও লুটপাটের অভিযোগও উঠেছে। 

হরতালের পক্ষে বক্তারা বলেন, অবৈধভাবে জনগণের রায় ছিনতাই করে এমপি হয়ে আখতার হোসেন হারাগাছ সফরের কর্মসূচি দিয়েছেন। হারাগাছের মানুষ যখন ক্ষোভে ফুঁসে উঠেছে তখন তার এই সফর বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা। 

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে।

হারাগাছ পৌরসভা কাউনিয়া উপজেলার অন্তর্গত এবং রংপুর-৪ আসনের অংশ। এলাকাটি বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

এনসিপি নেতা আখতার হোসেনের সফরকে কেন্দ্র করে হারাগাছে বিক্ষোভ, হরতালের ডাক বিএনপির

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ